বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

‘স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে দেশ। এ লক্ষ্য অর্জনের জন্য সরকারের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, সরকারি দফতরের প্রতিটি বিভাগের এপিআই আছে। আমরা যথাযথভাবে এপিআই মূল্যায়ন করছি। সরকারি কর্মকর্তাদের কাজের অনুকূল পরিবেশ তৈরী করে দিয়েছি। এপিআই মূল্যায়নে মেহেরপুর জেলার সকল সরকারি কার্যালয় সবার সেরা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন।

বক্তৃতায় জনপ্রশাসনমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে আমার ব্যক্তিগত অ্যাজেন্ডা নাই। সব কাজ দেশের জন্য মানুষের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। দ্বিতীয়টা হচ্চে-আমি যে কাজটি করে সেটি শতভাগ নিষ্ঠার সাথে করার চেষ্টা করি। আমাদের পিতারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিলেন আমাদেরকে ভাল রাখার জন্য। অনেক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন যাতে একটি উন্নত দেশে আমাদের সন্তানের মাথা উঁচু করে চলতে পারে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রধান কাজ হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া।

সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনে সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের প্রতি নানা দিক নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, আজকের এই বাংলাদেশ এবং ১৫ বছরের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। আমাদের অনুপ্রেরণা আর দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই এই পাঁচটি বছর অত্যন্ত গদুরুত্বপূর্ণ। উন্নত সুখী সুন্দর বাংলাদেশর জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সফলভাবে পালন করে দৃষ্টান্ত স্থাপনের আহবান জানান মন্ত্রী।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শামিম হাসান। মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি রবিউল ইসলাম, মেহেরপুর পুলিশ সুপার এসএম নাজমুল হকসহ জেলার সকল সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিগত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার মন্ত্রী সভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit