বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ম্যাথুজ-চান্দিমালের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটাও শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : কলম্বোয় একমাত্র টেস্টের প্রথম দিনে আফগানদের ১৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে কোন উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৮০ রান তুলেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে অবশ্য শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। তবে পরে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় দিনটাও নিজের করে নিয়েছে লঙ্কনরা। সেঞ্চুরি তুলেছেন অ্যাঞ্জালো ম্যাথুজ ও দিনেশ চান্দিমাল। তাদের দু’জনের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে স্কোরবোর্ডে ৪১০ রান জমা করেছে স্বাগতিকরা। লিড নিয়েছে ২১২ রানের।

এদিন সকালের শুরুতেই ফিরতে হয়েছে নিশান মাদুষ্কাকে। এরপর থিতু হতে পারেননি কুসাল মেন্ডিসও। তবে হাল ধরে ছিলেন কারুণারত্নে। ম্যাথুজের সঙ্গে জুটি গড়ে ফিফটি তুলে সেঞ্চুরির পথে পা বাড়ান তিনি। তবে সেঞ্চুরি না পেলেও ৭৭ রানের ইনিংস খেলে দলকে পথ দেখিয়ে যান। সেই পথে চান্দিমালকে নিয়ে অনেকটা পথ হেঁটেছে ম্যাথুজ।

দু’জনের চতুর্থ উইকেট জুটিতে এসেছে ২৩২ রান। সেঞ্চুরি তুলেছেন দু’জনেই। এরপর অবশ্য ফিরতে হয়েছে দু’জনকেই। ১৮১ বলে ১০৭ রান করে চান্দিমাল ফিরলে অধিনায়ক ধনঞ্জয় ফিরে যান তার ঠিক পরের বলেই। এরপর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে দলকে টানছিলেন ম্যাথুজ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
আফগানিস্তান ১৯৮ (৬২.৪ ওভার)
শ্রীলঙ্কা: ৪১০/৬ (১০১.২ ওভার); ( কারুণারত্নে ৭৭, ম্যাথুজ ১৪১, চান্দিমাল ১০৭, সামারাবিক্রমা ২১*; নাভীন ২/৮০, কাইস ২/৯৩)

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit