বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ  ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো, সতর্ক করল জাতিসংঘ নতুন দায়িত্বে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

ধনেপাতা কেন খাবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে ধনেপাতা দিয়ে মাছ, মাংস রান্না হোক কিংবা পাঁচমিশেলি তরকারি রান্না করলে স্বাদ আর গন্ধ যেন বদলে যায়। ঝালমুড়ি, আলুকাবলি বা ফুচকার আলুতেও এক মুঠো ধনেপাতা পড়লে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তবে ধনেপাতা কেবল খাবারের স্বাদ বাড়ায় না, এর মধ্যে স্বাস্থ্যগুণও রয়েছে প্রচুর। নিয়মিত ধনেপাতা খেলে শরীর সুস্থ থাকবে। আবার ত্বক, চুলের নানা সমস্যায়ও কাজে আসে এই পাতা। গবেষণায় দেখা গেছে, ধনেপাতায় এমন কিছু উপাদান রয়েছে, যা অনেক রোগ বশে রাখতেও সাহায্য করে। জেনে নিন, ধনেপাতা কোন কোন রোগের হাত থেকে বাঁচায়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ধনেপাতা। ধনেপাতায় থাকা এনজাইম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস যাদের রয়েছে, তারা নিশ্চিন্তে এই পাতা খেতে পারেন। হজমশক্তি বাড়ায় ধনেপাতার ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের অস্বস্তি নিয়ন্ত্রণে আনতে পারে ধনেপাতা। হজমশক্তি ও মেটাবলিজম বাড়িয়ে তোলে। তা ছাড়া ধনেপাতায় ফাইবার থাকায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। ফলে খিদে কম পায়। ধনেপাতা মানসিক চাপ কমাতেও সাহায্য করে। ধনেপাতা পরিপাকতন্ত্রকে পরিষ্কার, সুস্থ রেখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মন-মেজাজ একেবারে ফুরফুরে করে তোলে। ধনেপাতা খেলে রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকে। তাই হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ধনেপাতা রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। ফলে রোগ-ব্যাধি থেকে সুরক্ষিত থাকে শরীর। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ক্যারোটিনয়েড রয়েছে ধনেপাতায়, যা দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে এবং ম্যাকুলার ডিজেনারেটিভ ব্যাধিও প্রতিরোধ করে। হাড় মজবুত করে ধনেপাতায় ক্যালশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ গুণ। এ ছাড়া হাড় মজবুত এবং জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি দেয়।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit