বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বাসি ভাত গরম করে খেয়ে যেসব বিপদ ডেকে আনছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এখন শীতের সময় রান্না করা ভাত দ্রুত নষ্ট হচ্ছে না। অনেকেই আবার অতিরিক্ত ভাত রান্না করে ফেললে ফ্রিজে রাখছেন। ব্যস্ততা, আলসেমি অথবা মিতব্যয়ী যেকোনো কারণেই হোক, আপনি হয়তো রাতে থেকে যাওয়া ভাতগুলোই সকালে-দুপুরে গরম করে খাচ্ছেন।

কিন্তু এমনটা করলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ। বাসি ভাত গরম করে খেলে কী হতে পারে জেনে নেওয়া যাক-

ভাত বারবার গরম করলে তার পুষ্টিগুণ চলে যায়। বাড়ে নানা অসুখের ঝুঁকি। ডায়রিয়া থেকে শুরু করে হতে পারে নানা জটিল অসুখ।

ঠান্ডা ভাতে প্রচুর ব্যাকটেরিয়া জন্মায়। যা গরম করলেও মরে না, বরং গরম করলে ক্ষতি আরও বেশি হতে পারে। এই ভাত খেয়ে যে অসুখ হয় তাকে ফ্রায়েড রাইস সিনড্রোম বলে। ঠাণ্ডা ভাতে জন্ম নেওয়া বেসিলাস সেরেয়াস এই রোগ তৈরি করে। যা পেটের জন্য বেশ পীড়াদায়ক হতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এনএইচএসের ওয়েবসাইট বলছে, ভাত গরম করে খেলে ফুডপয়জনিং এর শঙ্কা বহুলাংশে থাকে। আর অবশ্যই একবার রান্না ভাত একাধিকবার গরম করা যাবে না।

ভাত বারবার গরম করে খেলে বমি বমি ভাব হতে পারে। সেই সঙ্গে হতে পারে ডায়রিয়াও।

ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, বাসি ভাত গরম করে খেলে কার্ডিওভ্যাসকুলার অর্থাৎ হৃদরোগের সম্ভাবনা বাড়ে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit