মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

আওয়ামী লীগ দ্রুত বিচার আইনের অপব্যবহার করেনি: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। দ্রুত বিচার আইনকে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে স্থায়ী করা হচ্ছে। ২০০২ সালে বিএনপি সরকার যখন আইনটি করে, তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তারা আইনটি নিয়ে তুখোড় সমালোচনা করেছে। অভিযোগ ছিল, বিরোধীদের দমন করতেই এটি করা হয়েছে।

কিন্তু এখন আইনটি স্থায়ী করা হবে, সেটি নিয়ে কী বলবেন, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘২০০২ সালে আইনটি করার পর, আপনারা যদি দেখে থাকেন, সাতক্ষীরা ও বাংলাদেশের অন্যান্য জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চালানো হয়েছে, যদি আওয়ামী লীগ সেই সময় এ আইনটির বিরোধিতা করে থাকে, আমার মনে হয় না সেটা খুব অন্যায় বা অযৌক্তিক হয়েছে।’কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং তারপর সন্ত্রাসবাদ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অগ্নিসন্ত্রাসের ঘটনা দেখলে পরে দেখা যাবে এমন একটি আইনের প্রয়োজন। যেটা অপপ্রয়োজন, সেটা হচ্ছে, এটার অপব্যবহার। আপনারা যদি সেটা দেখে থাকেন, আওয়ামী লীগ সরকার এ আইনের অপব্যবহার করেনি।

এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে বিশ্বজুড়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটাকে মোকাবিলা করার জন্যই তো আমরা সংবাদ সম্মেলন করছি। আমরা জনসমক্ষে প্রচারমাধ্যম দিয়ে সত্য তুলে ধরব। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ। আমরা কারও অঙ্গুলিহেলনে চলি না, আমাদের দেশে আইন আছে, সে আইনে দেশ চালাই।’

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে শ্রমিকরা মামলা প্রত্যাহার করে নিয়েছিল, তারা আশ্বাস পেয়েছিল বলেই মামলা প্রত্যাহার করেছে। আইনে এমন কোনো সুযোগ আছে, সেই আশ্বাস কতটুকু পূরণ হলো বা আদৌ পূরণ হলো কি না, তা জানার। এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রম আদালত ও শ্রম বিভাগেরও আছে। এই মামলা শ্রমিকরা তুলে নেয়ার পর যদি শ্রম বিভাগ গিয়ে খোঁচাখুঁচি করত যে তাদের আশ্বাস পূরণ হয়নি, সেটাও দেখা গেছে, ওরা পায়নি। সেটা নিয়ে মামলা চলছে।

তিনি আরও বলেন, কর ফাঁকির মামলায় আপিল বিভাগ পর্যন্ত গিয়ে পরাজিত হয়ে সাড়ে ১২ কোটি টাকা কর তিনি দিয়েছিলেন। এটার অর্থ আপনারাই বোঝেন। কর ফাঁকি না দিলে কেউ সাড়ে ১২ কোটি টাকা দেয় না। কর ফাঁকির মামলা তার বিরুদ্ধে আছে।

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit