শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা সহ অদ্যুৎ চাকমা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (৩১জানুয়ারি)রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশের চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে পানছড়ি থানাধীন  পানছড়ি সদর ইউপির ৫ নং ওয়ার্ড কলোনী পাড়া  পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  রাস্তার মুখে পানছড়ি বাজার হতে দুদুকছড়াগামী পাকা রাস্তার উপর আসামী অদ্যুৎ চাকমা (৩২)কে চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী- অদ্যুৎ চাকমা (৩২)জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ার পুষ্পধন চাকমা, ছেলে।পানছড়ি থানা পুলিশ জানান, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) মহোদয় জেলায় যোগদানের পর থেকে জেলার অভ্যন্তরীণ আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।বর্ণিত ঘটনার বিষয়ে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit