শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

প্রথম বিদেশ সফরে সৌদি গেলেন কুয়েতের নতুন আমির

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব এসেছেন কুয়েতের নতুন আমির।

মঙ্গলবার রিয়াদ বিমান বন্দরে শেখ মেশালকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৮)। সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ (৮৩) তার পূর্বসুরি শেখ নওয়াফের মৃত্যুর পর গত মাসে আমিরের দায়িত্ব পান।

সরকারি সংবাদ মাধ্যমে শেখ মেশালকে সৌদি বাদশাহ সালমানের সাথে বৈঠক করতে দেখা গেছে। এছাড়া শেখ মেশাল এবং যুবরাজ সালমান আঞ্চলিক ও আন্তর্জাতিক সর্বশেষ বিষয় এবং এ বিষয়ক প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।

উভয় দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও ইসরায়েলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলার আগে সৌদি আরব ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করেছিল।

উল্লেখ্য, সৌদি আরব ও ইরাকের সাথে সীমান্ত থাকা কুয়েতে বিশ্বের অপরিশোধিত তেলের সাত শতাংশ মজুদ রয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit