শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

মালয়েশিয়ায় ১৭ মাস ধরে নিখোঁজ হাচিবুর, পাগলপ্রায় মা-বাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : ভাগ্যের চাকা ঘোরাতে ৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান যুবক হাচিবুর রহমান (৩১)। জমিজমা বিক্রি করে তখন কৃষক বাবা হাচিবুরকে বিদেশ পাঠিয়েছিলেন। বিদেশ যাওয়ার পরে তাদের সংসার ভালোই চলছিল। ৪ বছর বিদেশ থাকার পরে হাচিবুর ৫ মাসের ছুটিতে দেশে আসেন। তখন হাচিবুরের বাবা-মা ঘটা করে ছেলেকে বিয়ে দিয়ে পুত্রবধূকে ঘরে আনেন। ৩ মাস সংসার করার পরে নববধূ তানিয়া বেগমকে রেখে ফের মালয়েশিয়া চলে যান হাচিবুর। 

হাচিবুর বিদেশ চলে যাওয়ার পর বছর ঘুরতে না ঘুরতেই এই দম্পত্তির ঘরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যাটির নাম রাখা হয় জামিলা খানম। জামিলার বয়স এখন ৪ বছর। হাচিবুর বিদেশ চলে যাওয়ার পর থেকে প্রতিনিয়তই পরিবারের সাথে যোগাযোগ রেখে আসছিল। হঠাৎ করে গত ১৭ মাস ধরে পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে দিশেহারা হাচিবুরের পরিবার। পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে হাচিবুরের সন্ধান পাওয়ার চেষ্টা করেন। 

৬ মাস পূর্বে মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তি হাচিবুরের বাবা-মাকে ফোন করে জানায় তাদের সন্তান মালয়েশিয়ার জেলে আছে। তাকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন। এরপর ইব্রাহিম মিয়া ও মালয়েশিয়ার আরেক প্রবাসী ওলিউল্লা মৃধা নামের দুই ব্যক্তি মিলে হাচিবুরকে ছাড়ানোর কথা বলে টাকা নেওয়া শুরু করে। সন্তানকে ছাড়াতে এই দুই ব্যক্তিকে টাকা দিতে দিতে হাচিবুরের পরিবার এখন নিঃস্ব। সর্বশেষ ভিটেমাটি বিক্রি করে  ইব্রাহিম মিয়া ও ওলিউল্লাকে ৮ লক্ষ টাকা দিয়েছে হাচিবুরের পরিবার।

মালয়েশিয়ায় ১৭ মাস ধরে নিখোঁজ হাচিবুর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। 

অপরদিকে ইব্রাহিম মিয়া কোটালীপাড়া উপজেলার বলুহার গ্রামের ইউনুচ মিয়ার ছেলে বলে সরেজমিনে জানা গেছে। ইব্রাহিমের মাধ্যমে ৯ বছর আগে হাচিবুর রহমান বিদেশ গিয়েছিল বলে জানিছেন হাচিবুরের পিতা ইসমাইল মিয়া। তিনি বলেন, আমার ছেলেকে মালয়েশিয়ার জেল থেকে ছাড়াতে হবে বলে ৬ মাস আগে ইব্রাহিম মিয়া ফোন করে আমাদের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছে। এরপর ইব্রাহিম ও তার ফুফাতো ভাই ওলিউল্লা মিলে আরো ৭৫ হাজার টাকা নেয়। গত ৬ মাস ধরে বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে ফোন করে টাকা নিতে থাকে। সর্বশেষ এই দুই জন মিলে আমাদের কাছ থেকে ৮ লক্ষ টাকা নিয়েছে। এই ৮ লক্ষ টাকা আমরা ভিটেমাটি বিক্রি করে সংগ্রহ করে দিয়েছি।
 
হাচিবুরের মা সালমা বেগম বলেন, আমার ছেলেকে মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনার জন্য ইব্রাহিম ও ওলিউল্লাকে টাকা দিতে দিতে আমরা এখন নিঃস্ব। এতে আমাদের কোন কষ্ট নেই। আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে চাই। 

এ বিষয়ে ইব্রাহিম মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা ইউনুস মিয়া বলেন, ৯ বছর আগে আমার ছেলে ইব্রাহিম মিয়া গচাপাড়া গ্রামের হাচিবুরকে মালয়েশিয়া নিয়েছিল। শুনেছি হাচিবুর এখন ওখানের জেলে আছে। তাকে ছাড়ানোর কথা বলে আমার ছেলে ইব্রাহিম ও আমার ভাগ্নে ওলিউল্লার টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, যেহেতু ঘটনাটি মালয়েশিয়া বসে ঘটেছে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে টাকার লেনদেনের বিষয়টি যদি কোটালীপাড়ায় বসে হয়ে থাকে তাহলে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit