শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮১ Time View
মো.জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল  প্রতিনিধি  : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা  ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে  মাসিক নিরাপত্তা ও  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.  রফিকুল ইসলাম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)কমল কৃষ্ণ ধর,  মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম,  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনিসুজ্জামান ডালিম, গুইমারা থানার এসআই মো: জহিরুল ইসলাম,  সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো.  কামরুল হাসান পিএসসি  বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায় মিলেমিশে  একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোর মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit