শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

‘বিগ বস ১৭’ বিজয়ী মুনাওয়ার, সালমানের বিরুদ্ধে অভিযোগ অভিষেকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : ‘বিগ বস’ ভক্তদের অপেক্ষার শেষ হয়েছে। গতকালই শেষ হয়েছে ভারতের জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সিজন ১৭। এবারের আসরে মুকুট জিতেছেন মুনাওয়ার ফারুকী। সালমান খানের এই শো-এর যাত্রা শুরু হয়েছিল ১৭ জন প্রতিযোগীকে নিয়ে। এর মধ্যে কিছু তারকাও ওয়াইল্ড কার্ড হিসাবে শোয়ের অংশ হয়েছিলেন। সবাইকে পিছনে ফেলে মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, মানারা চোপড়া, অভিষেক কুমার এবং অরুণ মহাশেট্টি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।

মুনাওয়ার ফারুকি শুধু ট্রফিই পাননি, তার সাথে তাকে নগদ ৫০ লাখ টাকা এবং একটি গাড়িও দেওয়া হয়। ফার্স্ট রানার আপ হয়েছেন অভিষেক কুমার। সেকেন্ড রানার আপ প্রিয়াঙ্কা ও পরিনীতি চোপড়ার ফুফাতো বোন মানারা চোপড়া। মজার বিষয় হলো এবার প্রথম রানার আপ অভিষেক কুমার আর গত বছরের প্রথম রানার আপের নামও অভিষেক মালহান! 

মুনাওয়ার ফারুকি ও অভিষেক মালহান


তবে এই রেজাল্ট শোনার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এক পোস্ট করেছেন সেই অভিষেক মালহান। তিনি লিখেছেন, ‘সালমান থাকতে অভিষেক নামের কেউ চ্যাম্পিয়ন হবে না’! সালমান খান যেহেতু মুসলিম, আর মুনাওয়ারও মুসলিম। তাই তিনি মুনাওয়ারকেই পক্ষপাতিত্ব করে জিতিয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন অভিষেক মালহান। তিনি একজন জনপ্রিয় ইউটিউবার। ফুকরা ইনসান নামে তার চ্যানেল ভারত জুড়ে তুমুল জনপ্রিয়।

তবে তার এই অভিযোগের সঙ্গে একদম নন দর্শকরা। তার পোস্টের নিচেই অনেকে এ অভিযোগের বিরোধীতা করেছেন। কারণ, স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে আগে থেকেই বেশ পরিচিত মুনাওয়ার ফারুকী। এরপর তিনি কঙ্গনা রানৌতের সঞ্চালনায় বালাজি এন্টারটেইমেন্টের রিয়েলিটি শো ‘লক-আপ’-এ গিয়েও চ্যাম্পয়ন হন। বিগ বসেও তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় প্রতিযোগী। ফলে তার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বেশিরভাগ দর্শকই খুশি।

বিগ বস ১৭ সিজনের টপ ৫ – অভিষেক কুমার, মানারা চোপড়া, মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে এবং অরুণ মহাশেট্টি


বিগ বস ১৭ সিজনে অন্যান্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন ভিকি জৈন, ইশা মালভিয়া, জিগনা ভোরা, নাভেদ সোলে, ঐশ্বরিয়া শর্মা, নীল ভাট, অনুরাগ ডোভাল, সানা রইস খান, সোনিয়া বানসাল, খানজাদি, সানি আর্য ও রিংকু ধাওয়ান।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit