শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি। ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

এক গাভীর দুটি বাচ্চা প্রসব

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে একটি গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে। একটি গাভী একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার মানুষ দেখতে বেশ ভিড় জমিয়েছে সেই বাড়িতে। গাভী এবং বাচ্চা দুটি এখন সুস্থ আছে।সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া সুকানদিঘী এলাকার আব্দুল আজিতের বাড়িতে গাভীটি দুইটি বাচ্চা জন্ম দেয়।

গাভীর মালিক আব্দুল আজিত বলেন, আমার গরুটা যখন গর্ভবতী ছিল তখন সাধারণ গরুর মতই আমার গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। পরে যেদিন গাভীর বাচ্চা হয় সেদিন দেখি একটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর আরেকটি বাচ্চা হলো। দেখে খুবই ভালো লাগলো। এতদিন আমরা দেখে এসেছি ছাগলের দুইটা বা তিনটা করে বাচ্চা হয়। কিন্তু গরুর দুইটা বাচ্চা কখনো দেখিনি।আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব।বাচ্চা দু’টি দেখতে আসা শাহ সিরাজ বলেন, এক গাভীর পেটে এক সাথে দুইটি বাছুরের জন্ম দেওয়া এই প্রথম দেখলাম। বিষয়টা আশ্চার্যজনক। আমার কাছে অনেক ভালো লেগেছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশাররফ হোসেন জানান, এটি অস্বাভাবিক ঘটনাই বলতে পারেন। ওই গাভীর দুটি ডিম্বাণু হওয়ায় গাভীটি দুটি বাছুর প্রসব করেছে। সচরাচর এমনটি ঘটে না। গাভী এবং বাচ্চা দুটি এখন সুস্থ আছে। আপাতত কোনো সমস্যা পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমার যাওয়া সম্ভব হয়নি। তবে যে কোনো সময় আমরা সেখানে যাবো এবং গাভীটির পরিচর্যা করতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসবো।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit