শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় ধামসোনার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক সুলতান মাহমুদ বাদশার উদ্যোগে শীতার্ত অসহায় দুস্থ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে আশুলিয়ার পলাশবাড়ী বাজার, কাইচাবাড়ী ও গাজিরচট মাটির মসজিদ এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। এসময় প্রায় ১হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীত নিবারন হিসেবে কম্বল দেয়া হয়। 
বিশিষ্ট সমাজ সেবক সোহাগ মুন্সি ও আশুলিয়া থানা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ কামরুল হাসান পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না।
আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।  এ সময় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থদের পাশে থাকারও আহবান জানান এবং আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দোয়া ও প্রার্থণা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit