বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ইরানে ‘কঠোর হামলা’ চান মার্কিন সিনেটর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে তিন মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৪ জন। এ হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করেছেন। রোববার হামলার পরপরই বাইডেন বলেন, ‘ইরান সমর্থিত উগ্র সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।’

এই হামলার কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বাইডেন। বলেছেন, কোনো সন্দেহ নেই, হামলায় দায়ীদেরকে সময় মতো ধরব আমরা। তবে বাইডেনের এই হুঁশিয়ারিতে সন্তুষ্ট নয় সিনেটর লিন্ডসে গ্রাহামসহ কয়েকজন রিপাবলিকান রাজনীতিক। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ক্ষুদে বার্তায় তিনি বলেন, এখনই ইরানে হামলা করুন। কঠোর আঘাত করুন।
 
এ সময় প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিনের সমালোচনা করেন গ্রাহাম। সাউথ ক্যারোলিনার এই সিনেটর বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর ওপর হামলা ঠেকাতে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য রিপাবলিকান আইনপ্রণেতা রজার উইকার বলেছেন, ইরান ও তার প্রক্সিদের এই বারবার হামলার জবাব দিতে হবে ইরানের লক্ষ্যবস্তু ও তার নেতৃত্বে চালিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি আঘাত করে।
 
সিনেটর ও আর্মড সার্ভিসেস কমিটির ডেমোক্রেটিক চেয়ারম্যান জ্যাক রিড বলেছেন, তার বিশ্বাস, বাইডেন প্রশাসন হামলার সমান সমান জবাব দেবে। এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকের একটি প্রতিরোধ গোষ্ঠী। গোষ্ঠীটি নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যানস’ দাবি করে বলেছে, ফিলিস্তিনের গাজায় ‘ইসরাইলের হত্যাযজ্ঞের জবাব’ হিসেবে চার মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
 
সোমবার (২৯ জানুয়ারি) গোষ্ঠীটির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাক ও এই অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীকে প্রতিহত করার জন্য আমাদের লড়াই অব্যাহত রয়েছে।’আরও বলা হয়েছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে জায়নবাদী রাষ্ট্রের গণহত্যার প্রতিক্রিয়ায় ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা রোববার ভোরে চার শত্রু ঘাঁটি ড্রোন হামলা চালিয়েছে। যার তিনটি সিরিয়ায় এবং চতুর্থটি আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit