শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পুনরায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম। রোববার (জানুয়ারি ২৮) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. নজরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ পদে সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮,০০০/- (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পান প্রধানমন্ত্রীর সাবেক এই অতিরিক্ত প্রেস সচিব। নজরুল ইসলাম ২০০৯ থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কোটায় যুগ্ম সচিব এবং ২০১৭ সালে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে ওই বছরের ১৮ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে যোগ দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে এ বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেড-১ পদমর্যাদায় অতিরিক্ত প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম ১৯৮৪ ব্যাচের একজন সরকারি কর্মকর্তা। ২০১৯ সালের ৮ জানুয়ারি তিনি অবসরোত্তর ছুটিতে যান। সে সময় নজরুল ইসলামের পিআরএল বাতিল করে প্রধানমন্ত্রী তার স্পিচ রাইটার পদে নিয়োগ দেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং তার লেখা বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার ও মঞ্চস্থ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit