বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সরকারকে বিব্রত করতেই চালের দাম বৃদ্ধি: ভোক্তার ডিজি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতেই অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, যারা চালের দাম বাড়াচ্ছে রমজানের আগেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৯ জানুয়ারি) ঝালকাঠির বিভিন্ন বাজারে খোলা তেল বিক্রয়বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ভোক্তার ডিজি বলেন, রমজানে সবগুলো পণ্যেরই চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। এ সুযোগে মজুতদারিরা সুবিধা ভোগ করে। ভোক্তা অধিকার মজুতদারিদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজনে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, রমজানের শুরুতেই অনেকে এক মাসের পণ্য কিনেন, তাতে বাজারে পণ্যের ওপর চাপ পড়ে। এতে সরবরাহে সমস্যা দেখা দেয়। এ সময় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা গ্রহণ করে দাম বাড়িয়ে দেয়। ভোক্তাদের কাছে পরামর্শ হচ্ছে, একসঙ্গে পণ্য না কিনে ধাপে ধাপে কিনলে বাজারটা অস্থির হবে না।

বাজার মনিটরিং শেষে চেম্বার অব কমার্স কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়য় করেন ভোক্তা অধিকারের মহাপারচালক। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit