বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টেস্ট ক্রিকেটের ত্রাণকর্তা হতে পারেন জোসেফ: স্টিভ ওয়াহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনে রূপকথার গল্প লিখে রীতিমত উড়ছেন শামার জোসেফ। সতীর্থরা তো বটেই প্রতিপক্ষের কাছ থেকে বাহবা পাচ্ছেন এই ক্যারিবিয়ান পেসার। এবার তার বন্দনায় মেতে ওঠলেন কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের মতে, জোসেফ টেস্ট ক্রিকেটের ত্রাণকর্তা হতে পারেন।

২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনে জয় থেকে ১৫৬ রান দূরে ছিল অস্ট্রেলিয়া। পায়ে চোট পাওয়ার কারণে সেদিন মাঠে আসারই কথা ছিল না জোসেফের। কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর মাঠে নেমে স্বাগতিকদের একাই গুঁড়িয়ে দেন ডানহাতি এই পেসার। শিকার করেন ৭ উইকেট।  তার আগুন ঝরা বোলিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ পায় ৮ রানের ঐতিহাসিক এক জয়।  

তাকে অভিবাদন জানিয়ে ইনস্টাগ্রামে ওয়াহ লেখেন, ‘টেস্ট ক্রিকেটের মতো কিছুই নেই এবং এই মানুষটা (জোসেফ) খেলাটির শুদ্ধতম সংস্করণের ত্রাণকর্তা হতে পারে। খেলাধুলায় সিন্ডেরেলার গল্প বিরল, কিন্তু এই তরুণ একা হাতে ক্যারিবিয়ান ও পুরো বিশ্বের ক্রিকেট অনুসারীদের আবেগকে পুনরুজ্জীবিত করেছে। যা সত্যিকার অর্থে মহাকাব্যিক। অনেক অভিনন্দন, শামার জোসেফ। ‘ 

অস্ট্রেলিয়া সফরে অনভিজ্ঞ এক দল নিয়েই আসে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের মাঝখানেই চলছে তিনটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ছড়াছড়ি। জেসন হোল্ডারের মতো সাদা পোশাকে নিয়মিত খেলোয়াড়ও এখন টেস্টের চেয়ে টি-টোয়েন্টিকে প্রাধান্য দিচ্ছেন।

সেই বাস্তবতা মেনেই জোসেফ জানালেন, টেস্ট খেলার জন্য সদা প্রস্তুত থাকবেন তিনি, ‘কোনো ভয় ছাড়াই বলছি, এমনও সময় আসবে যখন টি-টোয়েন্টি ক্রিকেট আসবে. তবে সেই সময়ে টেস্ট ক্রিকেটও থাকবে, এবং আমি সরাসরিই বলছি, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকব, তা যত টাকার প্রস্তাবই আসুক না কেন।  আমি সর্বদা টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকব। ‘

জোসেফের এই কথা শুনলে নিশ্চয়ই আশাবাদি হবেন ওয়াহ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit