বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের দুইটি ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন দলের একটিসহ মোট তিনটি দল অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স ভবনে সকাল ৮টা থেকে দুপুরর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একটি দল থেকে শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অপর দল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন বিএনপি দল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন যথাক্রমে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, তিনটি দল থেকে মোট ৪১ জন পদপ্রার্থী শিক্ষক সমিতির বিভিন্ন পদের জন্যে প্রতিযোগিতা করছেন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের প্রধান প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী।

পাশাপাশি সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এ বছর সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে আরও থাকছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মজিদ। সুষ্ঠু সুন্দর নির্বাচনের এ আয়োজন বাকৃবি শিক্ষক সমিতি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে জানা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit