শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পানের একটি প্রতিরক্ষা সাইটে নাশকতার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিরা দোষী সাব্যস্ত হন। তারা ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন- মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার এবং পেজমান ফাতেহি। তাদেরকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়। এরপর ইস্পাহানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইহুদিবাদী গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত একটি গ্রুপের চার সদস্যের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। ইস্পাহানে বোমা হামলার পরিকল্পনা করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছিল। ইরানের দাবি, ওই ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল ইসরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদেরকে সামরিক কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোতে পাঠানো হয়েছিল। সেখানে মোসাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ওই চার ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। গত বছরের আগস্টে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্পে নাশকতার জন্য মোসাদের একটি জটিল পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করে ইরান। এছাড়া ইস্পাহানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার জন্যও ইসরাইলকে দায়ী করেছে তেহরান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit