শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রওশনপন্থিদের কমিটি আমলে নিতে সিইসিকে চিঠি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির (জাপা) কমিটি পরিবর্তন করে রওশনপন্থিদের কমিটিকে আমলে নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে দলটির একাংশ। সোমবার (২৯ জানুয়ারি) এ চিঠি দেন রওশন এরশাদের ঘোষিত কমিটির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

চিঠিতে বলা হয়েছে, ২৮ জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানস্থ বাস ভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের এক জরুরি বর্ধিত সভায়, সর্ব সম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সভায় তুমুল হর্ষধ্বনি ও করতালির মধ্যে উপস্থিত সব নেতাদের ঐকান্তিক দারির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতা বলে কাজী মো. মামুনূর রশিদকে অন্তর্বর্তিকালীন (পরবর্তী সম্মেলন না হওয়া অবধি) জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেছেন।

বর্তমানে নিবন্ধন নম্বর-১২ জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ জাতীয় পার্টির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit