সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মাটিরাঙ্গায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ”এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ৪৫তম বিজ্ঞান মেলা উদ্বোধন ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৯জানুয়ারি)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এসময়  মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর,  মাটিরাঙ্গা উপজেলা আইসিটি সহকারী  প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ   বিশেষ অতিথির বক্তব্য রাখেন।দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলায় মাটিরাঙ্গা উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি কলেজ,২ টি মাদ্রাসা,১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন।বিজ্ঞান মেলায় বিভিন্ন বিদ্যালয়ের  শিক্ষার্থীরা, প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। 
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।  

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪/দুুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit