বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

মানিকছড়িতে  ভারতীয় কসমেটিকস্ সহ গ্রেফতার চার গাড়ি জব্দ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় কসমেটিকস্ সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭জানুয়ারি)রাত ১০টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার এর সার্বিক দিক-নির্দেশনায় মানিকছড়ি থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় অসাধু ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে একটি সাদা রংয়ের প্রাইভেট কারে অবৈধ ভারতীয় কসমেটিকস্ পরিবহন করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে।

মানিকছড়ি থানাধীন ০৪ নং তিনটহরি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বড়ইতলি  খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের বড়ইতলী ব্রীজ থেকে অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের প্রাইভেট কার থেকে ০৩ (তিন) টি কার্টুনে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস্ সহ মো. নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন’ (৪৫),   মো.মেজবাউদ্দিন (৫২),গোলাম কবীর প্রকাশ কামাল (৫২), মো. ইসমাইল (৫১)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন’ (৪৫),ফেনী জেলার পূর্ব সুলতানপুর, এলাকার রফিকুল আলম ভূঞা,এর ছেলে।মো. মেজবাউদ্দিন (৫২), গোলাম কবীর প্রকাশ কামাল (৫২)উভয়সাং- পশ্চিম সাহাপুর, ০৬নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, মো. ইসমাইল (৫১),চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানার মৃত. আবুল কালাম, এর ছেলে। জব্দকৃত অবৈধ ভারতীয় কসমেটিকস ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit