বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ  ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো, সতর্ক করল জাতিসংঘ নতুন দায়িত্বে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি

ওজন কমাতে খান ‘কিউয়ি’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কিউয়ি অনেক সুস্বাদু একটি ফল। আগে এর প্রাপ্যতা বেশি না হলেও, এখন প্রায় সব জায়গায়ই পাওয়া যায় উপকারী এই ফল। পুষ্টি উপাদানে পরিপূর্ণ ফল কিউয়ি, ওজন কমাতেও সাহায্য করতে পারে। সকাল বা সন্ধ্যার নাস্তায় খেতে পারেন। জেনে নিন, ওজন কমাতে কিউয়ির ভূমিকা-    

ক্যালরি: ‍কিউয়ি ফলে ক্যালরির পরিমাণ অনেক কম। মাঝারি আকারের একটা কিউয়িতে আনুমানিক ৪০ থেকে ৫০ ক্যালরি থাকে। তাই, ওজন বাড়ার চিন্তা না করে নির্দ্বিধায় খেতে পারেন এই ফল।  

ফাইবার: ফল হিসেবে কিউয়ি ফাইবারের অন্যতম উৎস। তাই কিউয়ি খেলে পেট ভর্তি থাকে। ফলে ক্ষুধা কম লাগায়, ওজন কমাতেও সাহায্য করে।

সুস্বাদু ফল কিউয়ি


পুষ্টি উপাদান: কিউয়িতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। ভিটামিন ‘সি’ এর দারুণ উৎস এটি। এছাড়াও, আরও অনেক ভিটামিন এবং খনিজ লবণ পাওয়া যায়। যেমন ভিটামিন ‘কে’, ভিটামিন ‘ই’, পটাশিয়াম ইত্যাদি খনিজ উপাদানে পরিপূর্ণ এই ফল।

প্রিবায়োটিকস: ইনুলিন এবং ফাইবারের মতো প্রিবায়োটিক যৌগ রয়েছে কিউয়িতে। অন্ত্রের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। সুস্থ অন্ত্র বজায় থাকলে স্বাস্থ্য ভালো থাকে। এমনকি ওজন এবং বিপাকের সাথেও অন্ত্রের সম্পর্ক রয়েছে।

অ্যান্টিঅক্সিডেন্ট: প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই ফলে। ভিটামিন ‘সি’ ও ‘ই’ ছাড়াও পলিফেনল আছে এতে। যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ দূর করতে সাহায্য করে। তাই ওজন কমানোর ক্ষেত্রে এটি অনেক উপকারী হতে পারে।  

তথ্যসূত্র: ইন্ডিয়া.কম

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit