বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ময়মনসিংহ ডিবির একাধিক উপজেলায় অভিযানে ৪শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-৫।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ একাধিক উপজেলায় অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশনায় মাদক, চুরি, ছিনতাই রোধে ডিবি পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন ছোট বাজারস্থ নিরালা গেস্ট হাউজ এর ৪ তলা বিল্ডিং এর দক্ষিণ পার্শ্বে ৪০ নং কক্ষ হইতে ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.২৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১।

কবির ওরফে আকাশ (২৪), পিতা-দৌলত মিয়া, মাতা-ইয়াসমিন, সাং-চক ঢাকিরকান্দা, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ, ২। মোছাঃ ইছানুর (২০), পিতা-ইউসুফ, মাতা-হালিমা, সাং-নালিতাবাড়ী বাজার, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী কবির ওরফে আকাশ (২৪) বিরুদ্ধে ২ টি মাদক মামলা আছে। এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন শাপলা হল মোড় সাকিনস্থ সদর ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উত্তর পাশে হইতে ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২১.২৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১।

মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মোছাঃ পারুল আক্তার , সাং-মুখী, ২। মোঃ মোবারক হোসেন মুন্সী (৪০), পিতা-মৃতঃ নেওয়াজ আলী, মাতা-মোছাঃ জমিলা, সাং-কান্দি, উভয় থানা-পাগলা, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ মিয়া (৩৫) এর বিরুদ্ধে ২ টি এবং আসামী মোঃ মোবারক হোসেন মুন্সী (৪০) এর বিরুদ্দে ০৩ টি মাদক মামলা আছে।

এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন পলাশতলী রইল্যারপাড়া সাকিনস্থ রঘুনাথপুর বাজার হইতে ফুলবাড়ীয়া যাওয়ার পাকা রাস্তার পশ্চিমত পার্শ্বে জনৈক তোফাজ্জল সরকার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৫৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১।

মোঃ রফিকুল ইসলাম @ রবি (২৫), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, সাং-পলাশতলী জলফাইতলা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল, ভালুকা মডেল ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit