বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

খাগড়াছড়ি গোয়েন্দা পুলিশের বিশেষঅভিযানে ১হাজার ৪০লি. চোলাইমদ” সহ দুইজন গ্রেফতার।ট্রাক জব্দ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশের  গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল  সদর থানাধীন গোলাবাড়ি ইউপি, “ঢাকা হায়দার মটরস” নামীয় দোকানের দক্ষিণ পাশে  খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী মহাসড়ক থেকে গবাদি পশুর খাদ্যের বস্তার আড়ালে অভিনব কৌশলে বিপুল পরিমাণে অবৈধ মাদক “দেশীয় ১হাজার ৪০লিটার  চোলাইমদ” পরিবহনকালে মিনি ট্রাক সহ ০২ জনকে গ্রেফতার করেন  জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল।
শনিবার (২৭জানুয়ারি) পৌনে ১টার দিকে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য (দেশীয় চোলাইমদ) বিক্রয়ের উদ্দেশ্যে একটি মিনি ট্রাকে পরিবহন করে খাগড়াছড়ি দীঘিনালা থেকে চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন ০৩ নং গোলাবাড়ি ইউপি, ০২ নং ওয়ার্ডস্থ “ঢাকা হায়দার মটরস” নামীয় দোকানের দক্ষিণ পাশে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী মহাসড়ক থেকে অভিযান পরিচালনা করে গবাদি পশুর খাদ্যের বস্তার আড়ালে অভিনব কৌশলে ২৬ (ছাব্বিশ) টি তেলের ড্রামে বিশেষ কায়দায় প্রতিটি ড্রামে ৪০ (চল্লিশ) লিটার করে সর্বমোট ১০৪০ (এক হাজার চল্লিশ) লিটার দেশীয় চোলাইমদ পরিবহনকালে  মো. মোবারক হোসেন (৪৪) মো.নাসির উদ্দিন (৪০)চোলাইমদ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক সহ গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সূত্রে জানান, খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার)  খাগড়াছড়ি জেলায় যোগদানের পর থেকে খাগড়াছড়ি জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের প্রতিটি ইউনিট অবৈধ মাদকের বিরুদ্ধে আন্তরিকতার সহিত কাজ করছে।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-. মোবারক হোসেন (৪৪) জেলার দীঘিনালা উপজেলার থানাপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে।মো.নাসির উদ্দিন (৪০)জেলার দীঘিনালা উপজেলার কুমিল্লাটিলা এলাকার মৃত নুরুল ইসলাম,এর ছেলে। জব্দকৃত অবৈধ মাদক “দেশীয় চোলাইমদ” ও পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক এবং গ্রেফতারকৃত ব্যাক্তি এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit