শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

‘ডাব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননায় ভূষিত এনটিএমসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : নিরাপদ বাণিজ্য সুনিশ্চিতকরণের অবদানের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) “ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডাব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট” সম্মাননায় ভূষিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে আজ শুক্রবার এই সম্মাননা দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ ও কৃষি সচিবসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। 

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit