বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

মাটিরাঙ্গায় টাস্কফোর্স অভিযানে ২হাজার পিস ইয়াবা সহ রাখাইন যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স মাদকবিরোধী অভিযানে ২হাজার পিস ইয়াবাসহ মংপ্রু রাখাইন (৩৮) নামে এক যুবককে আটক করেছে উপজেলা  টাস্কফোর্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (২৪জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা  চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও যামিনী পাড়া২৩ বিজিবি,র সহযোগিতায় টাস্কফোর্স অভিযান চালিয়ে  মাটিরাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে মাটিরাঙ্গা হাসপাতাল সড়কের (বৌদ্ধ বিহার সংলগ্ন) জমাউ রাখাইন স্টোরে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেসময় দোকানের মালিক মংপ্রু রাখাইনের শরীর তল্লাশিককালে জ্যাকেটের পকেটে দুই হাজার পিস ইয়াবা সহ  মংপ্রু রাখাইন (৩৮) আটক করা হয়।

খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ জানান মংপ্রুয়ের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও যামিনিপাড়া ২৩ বিজিবির একটি টিমসহ গঠিত টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন জানান উক্ত অপরাধ মোবাইলকোর্টে বিচার্য না হওয়ায় নিয়মিত মামলা দায়ের করার জন্য খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ কে নির্দেশ প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit