বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু মেয়েদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : জয়টা অনেকটা সহজ করে দিয়েছিল বোলাররাই। নিশি ও রাবেয়ার নৈপুণ্যে অল্পেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পরবর্তীতে ৯৬ রানের মামুলি সেই লক্ষ্য তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশ নারী অনুরধ-১৯ দলকে। ইভার এবং আসিমা ইরার সমান ২৭ রানের ভরে ৫ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এতে বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তান নিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই রাঙিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা। 

ব্যাটিং আগে বোলিং, এবং বোলিংয়ের আগে টসেও এদিন জয় বাংলাদেশের। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে লঙ্কানরা। 

মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ দুর্দান্ত পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ঝোড়ো সেই শুরু ধরে রাখতে পারেননি ওপেনার সুবর্ণা। আউট হন ১৪ রান করে। পরে ৩৫ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তবে ইরা-ইভার ৩৯ রানের জুটি তা সামলে নেয়। এবং শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সুমাইয়া আক্তারের দল। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit