বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

টুইটার, লিংকডইনের মতো সাইট থেকে ২৬ বিলিয়ন নথি ফাঁস!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২২ জানুয়ারি) সিকিউরিটি ডিসকভারি এবং সাইবারনিউজের গবেষকদের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ফোর্বস এ তথ্য জানায়। খবর এনডিটিভির।

ফাঁস হওয়া রেকর্ডের এই ডাটাবেসটিকে ‘মাদার অব অল ব্রিচ’ অর্থাৎ এযাবৎকালের সবচেয়ে বেশি তথ্য ফাঁস বলে ব্যাখ্যা করেছেন গবেষকরা। তারা বলেছেন, ‘এই ডাটাবেসটি একটি বিপজ্জনক ম্যালওয়্যার বা ডেটা ব্রোকার দ্বারা সংকলিত।’

গবেষকদের ধারণা, ‘একত্রিত এসব তথ্য পরিচয় চুরি, ফিশিং স্কিম, সাইবার আক্রমণ এবং ব্যক্তিগত ও সংবেদনশীল অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেসসহ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হতে পারে।’

 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফাঁস হওয়া এসব ডাটা বা তথ্যের মধ্যে চীনা মেসেজিং জায়ান্ট টেনসেন্ট ও সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম উইবোর ব্যবহারকারীদের রেকর্ডও রয়েছে। পাশপাশি অ্যাডোবি, ক্যানভা ও টেলিগ্রামের মতো সফটওয়্যারের বিভিন্ন তথ্যের রেকর্ডও পাওয়া গেছে।
 
গবেষকরা আরও বলেছেন, ফাঁস হওয়া এ নথিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেরও রেকর্ড থাকতে পারে। তবে স্বস্তির বিষয় হলো অজ্ঞাত ওই পেজটিতে পাওয়া রেকর্ডের অধিকাংশই পুরনো, চুরি ও ফাঁস হওয়া রেকর্ডের সংকলন। নতুন তথ্যের সংখ্যা বেশ কম।
 
এর আগে ২০১৯ সালে ভেরিফিকেশন আইওর ওয়েবপেজ থেকে ১ বিলিয়ন নথি ফাঁস হয়েছিল; যা সেসময়ের সবচেয়ে বড় নথি ফাঁসের ঘটনা ছিল। এছাড়াও মাইস্পেস থেকে ৩৬০ মিলিয়ন, টুইটার থেকে ২৮১ মিলিয়ন, লিংকডইন থেকে ২৫১ মিলিয়ন ও অ্যাডাল্টফ্রেন্ড ফাইন্ডার থেকে ২২০ মিলিয়ন নথি চুরির মতো বড়বড় চুরির ঘটনাও ঘটেছে।

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit