বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

রেডক্রসে কাজ করবেন জাপানের রাজকুমারী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রেডক্রসের সঙ্গে জাপানের রাজপরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সাধারণত জাপানের সম্রাজ্ঞীরা সংস্থার অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। সেই ধারাবাহিকতায় জাপানের সম্রাট নারুহিতোর একমাত্র সন্তান আইকো জাপানিজ রেডক্রস সোসাইটিতে যোগ দিতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর আগামী এপ্রিলে সংস্থাটিতে কাজ শুরু করবেন তিনি।

রাজকন্যা আইকো রেডক্রসে কোন পদে যোগ দেবেন, তা বিস্তারিত জানা যায়নি। তবে রাজপরিবারের সদস্য হিসেবে তার যে আনুষ্ঠানিক দায়িত্বগুলো আছে, তা তিনি পালন করে যাবেন।

এক বিবৃতিতে রাজকন্যা আইকো লিখেছেন, রেডক্রসের বিষয়ে তার সব সময়ই আগ্রহ ছিল। আর রেডক্রস বলেছে, রাজকন্যা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, তা নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় তারা।

রাজকন্যা আইকো গাকুশুইন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব লেটারসে শেষ বর্ষে পড়াশোনা করছেন। এ অনুষদে মূলত জাপানি ভাষা ও সাহিত্য বিষয়ে পড়ানো হয়।

বিবিসি জানায়, ২২ বছর বয়সী রাজকুমারী আইকো উত্তরাধিকারসূত্রে সিংহাসনে বসতে পারবেন না। কারণ জাপানের আইনে কেবল পুরুষদের সিংহাসনে বসার অনুমতি আছে। জাপানে বিশ্বের প্রাচীনতম বংশগত রাজতান্ত্রিক ধারা চলে আসছে।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit