ডেস্ক নিউজ : সংশোধিত শ্রম আইন নতুন সংসদের প্রথম অধিবেশনেই পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, শ্রমিকদের কর্মপরিবেশ যেকোনো সময়ের চেয়ে এখন উন্নত হয়েছে। সংশোধিত শ্রম আইন আসছে সংসদ অধিবেশনে উঠবে এবং পাসও হবে।
তিনি জানান, সংশোধিত শ্রম আইনে যে কারখানায় তিন হাজরের বেশি শ্রমিক আছে সেখানে ১৫ ভাগ শ্রমিকের সম্মতি ও তিন হাজারের কম হলে ২০ ভাগ শ্রমিকের সম্মতির ধারা যুক্ত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বসছে ৩০ জানুয়ারি। স্পিকার সভাপতিত্বে ওই দিন বিকাল তিনটায় এ অধিবেশন শুরু হবে।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৪