বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইরানের নতুন যুদ্ধজাহাজ শত্রুদের জন্য সামরিক প্রস্তুতির বার্তা, হুঁশিয়ারি তেহরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আইআরজিসি’র নৌ শাখায় সম্প্রতি আবু মাহদি আল-মুহান্দিস নামে নতুন যে অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে সেটি শত্রু দেশগুলোর জন্য ইরানের সামরিক প্রস্তুতির বার্তা বহন করছে।’ ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন তিনি।

চলতি মাসের প্রথম দিকে জাহাজটি আইআরজিসি’র নৌ শাখায় যুক্ত হয়েছে যাতে অত্যন্ত উন্নতমানের রাডার ফাঁকি দেয়ার প্রযুক্তি রয়েছে। এছাড়া ২০০০ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে এই জাহাজটিকে কেউ সনাক্ত করতে পারবে না। জাহাজটি একটানা ১৪ দিন চলতে পারে। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, আবু মাহদি মুহান্দিস জাহাজটি পারস্য উপসাগরীয় মুসলিম দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করছে কিন্তু চক্রান্তকারীরা যদি কোনো সমস্যা তৈরি করতে চায় তাহলে এই জাহাজ তাদের জন্য ইরানের সামরিক প্রস্তুতির বার্তা বহন করছে।

আইআরজিসি’র এ সামরিক কমান্ডার বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সব সময় প্রস্তুত থাকবো। একইভাবে এই অঞ্চলে আমরা যে সমস্ত সামরিক মহড়া পরিচালনা করছি তার মধ্যদিয়ে আমাদের প্রস্তুতির ইঙ্গিতই প্রকাশ পাচ্ছে।’ সাক্ষাৎকারে আলী রেজা তাংসিরি আরো বলেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চল ইরান ও প্রতিবেশী দেশগুলোর নিজস্ব এলাকা। বিদেশিদের এখানে সামরিক উপস্থিতির মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায় এবং তারা অস্ত্র বিক্রি অব্যাহত রাখতে চায়। সে কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতির কোনো যুক্তি নেই বরং বিদেশীদেরকে এই অঞ্চলে বিঘ্ন সৃষ্টিকারী হিসেবে গণ্য করা হচ্ছে।’

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit