বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্য, একা লড়তে পারে তৃণমূল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে উৎখাত করতে তৈরি হয়েছে বিরোধীদলের জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (ইন্ডিয়া)। প্রায় ২৮ টি দলের সমন্বয়ে তৈরি এই জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, এনসিপি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআইএম’এর মতো দলগুলি। 

ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে একাধিকবার বৈঠকে বসেছে জোটের নেতারা। বৈঠকে জোটের চেয়ারপার্সন মনোনীত হলেও আসন্ন নির্বাচনে রাজ্যস্তরে বিভিন্ন দলগুলির মধ্যে আসন ভাগাভাগি অর্থাৎ রাজ্যগুলিতে কে কতগুলি আসনে প্রতিদ্বন্দিতা করবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জোটের শরিক দলগুলি। 

বিষয়টি নিয়ে চরম মতানৈক্য দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস এবং তৃণমূল- ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হলেও নিজেদের অনমনীয় মনোভাবের কারণে বাংলায় কে কয়টি আসনে লড়বে তা এখনো স্থির হয়নি। 

এমন অবস্থায় এ রাজ্যে একা লড়াই করতে পারে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৪২টি লোকসভার আসনেই তারা প্রার্থী দিতে পারে বলে জানা গেছে। 

দুদিন আগেই রাজ্যটির বীরভূম জেলায় তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়। রুদ্ধদ্বার ওই বৈঠকে দলের নেতৃত্বকে আসন ভাগাভাগির বিষয়টি মাথায় না রেখে, একা লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ব্যাপারে জেলার এক তৃণমূল নেতা বলেন, ‘আমাদের দলনেত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কংগ্রেসের সাথে আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে যেন কোন রকম চিন্তা ভাবনা না করি। কংগ্রেসকে ২টি আসন ছাড়ার অফার দিয়েছে তৃণমূল, যদিও কংগ্রেস ১০ থেকে ১২ টি আসনের দাবি করেছে।’ 

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম জোট বেঁধে লড়াই করলেও একটি আসনেও জয় পায়নি তারা। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টির মধ্যে মাত্র ২ টি আসনে জয় পায় কংগ্রেস, ১৮ টি আসনে জয় পায় বিজেপি, তৃণমূল পায় ২২ টি আসন। আর তা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে দুই টির বেশি আসন ছাড়তে নারাজ তৃণমূল। 

এদিকে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হওয়ায় কংগ্রেসকে বিদ্ধ করে মমতা ব্যানার্জি বলেন, কংগ্রেসের ১০-১২ টি আসনের দাবি একেবারেই ন্যায়সঙ্গত নয়। 

ইতিমধ্যেই কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও দলটির সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী এই ইস্যুতে তৃণমূল ও মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মমতাকে ‘সুবিধাবাদী’ আখ্যায়িত করে অধীর জানিয়ে দিয়েছেন মমতার দয়ায় এরাজ্যে কংগ্রেস নির্বাচনে লড়বে না। কংগ্রেস জানে কিভাবে নিজেদের দক্ষতায় নির্বাচন লড়তে হয়। তিনি এও মনে করিয়ে দেন যে ২০১১ সালের নির্বাচনে কংগ্রেসের দয়ায় তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসে। অধীর জানান ‘এবার এই নির্বাচনে মমতার দয়ায় নির্বাচন হবে না। মমতা ব্যানার্জি যে ২ টি আসন কংগ্রেসকে দিতে চাইছেন সেই দুটি আসনে বিজেপি এবং তৃণমূলকে হারিয়েছিল। কংগ্রেস জানে কিভাবে নির্বাচনে লড়তে হয়। মমতা ব্যানার্জি একজন সুবিধাবাদী।’ 

এর আগে ২০০১ সালের বিধানসভা নির্বাচন, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সাথে নিয়ে লড়েছিল তৃণমূল। এমনকি ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসকে সাথে নিয়ে লড়াই করে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। সেই প্রসঙ্গ উত্থাপন করেই অধীর রঞ্জন চৌধুরী এও বলেন ‘ভুলে গেলে চলবে না, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এই কংগ্রেসের দয়াতেই তৃণমূল ক্ষমতায় এসেছিল।’ 

এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে এই মুহূর্তে আসামে অবস্থান করছেন রাহুল। মঙ্গলবার ওই যাত্রার ফাঁকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সংসদ সদস্য বলেন, ‘পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। খুব শিগগিরই তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। আমি এখানে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মমতা ব্যানার্জির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, দলেরও সুসম্পর্ক রয়েছে। কখনো কখনো আমাদের দলের নেতারা কিছু মন্তব্য করে থাকেন, আবার ওদের দলের নেতারাও পাল্টা মন্তব্য করেন। এটা চলতেই থাকে। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই বিষয়গুলিতে কোনো প্রভাব পড়বে না।’ 

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit