বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

১১ বছরের পরকীয়া, স্ত্রীকে ডিভোর্স দিয়ে কী পরিণতি হয় হিমেশের?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : হিমেশ ১৯৯৭ সালে কোমলকে বিয়ে করেন। সে সময় গায়ক হিসেবে খ্যাতি ছিল না তার। সময়ের সাথে সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডে। পরে ২০০৬ সালে কোমলের বান্ধবী সোনিয়া কাপুরের সঙ্গে আলাপ হয় হিমেশের। সেই আলাপের পরেই গোপন সম্পর্কে জড়ান দুজনে। দীর্ঘদিন স্ত্রীকে আড়াল করে পরকীয়া সম্পর্কে থাকেন গায়ক।

ভারতীয় গণমাধ্যম টিভি নাইন এক প্রতিবেদন থেকে জানা গেছে, দূরদর্শনের পর্দায় ‘শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে সুভদ্রার চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পায় সোনিয়া। সে সময়ই কোমলের স্বামী হিমেশের সাথে আলাপ হয় এ তারকার। বন্ধুত্ব গড়ে ওঠে দু’জনের মাঝে। সেখান থেকেই রূপ নেয় ‘বিশেষ সম্পর্ক’।
 

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া ও তার প্রথম স্ত্রী কোমল। ছবি: সংগৃহীত

শোনা যায়, ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাকি সোনিয়ার সঙ্গে গোপনে ‘সম্পর্ক’ বজায় রেখেছিলেন হিমেশ। তাদের সম্পর্কের ব্যাপারে এক ফোঁটাও জানতে পারেননি কোমল। ফলে কোনোদিনও নাকি স্বামীকে সন্দেহও করেননি তিনি। পুরো বিষয়টাই তিনি জানতে পারেন ২০১৭ সালে।

মূলত ২০১৭ সালে কোমলের কাছে ডিভোর্স চেয়েছিলেন হিমেশ। কোমল কারণ জানতে চাইলে, স্বামীর মুখে তখনই প্রথম শুনেছিলেন বান্ধবীর সাথে ‘সম্পর্কের’ কথা। এতে বেশ আঘাত পান কোমল। হিমেশের কথায় ভেঙে পড়েছিলেন তিনি। এর পরেই নিজেকে শক্ত করে হিমেশকে ডিভোর্স দেন কোমল।

এদিকে প্রায় ২০ বছরের সংসার ভাঙনের পর ২০১৮ সালে সোনিয়াকে বিয়ে করেন গায়ক। দীর্ঘদিনের ‘গোপন’ সম্পর্ককে স্বীকৃতি দেন এই দুই তারকা। বর্তমানে সোনিয়াকে নিয়েই সংসার করছেন হিমেশ রেশমিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit