বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বৃহত্তর বরিশাল সমিতি মালয়েশিয়ার কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়াস্থ বৃহত্তর বরিশাল সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি অভিজাত হোটেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহত্তর বরিশাল সমিতি, মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারভেজের সভাপতিত্বে, দপ্তর সম্পাদক এম. ফরহাদ হোসেন ও প্রচার সম্পাদক বাদল কারারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় মঞ্জু খাঁকে সভাপতি এবং শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করেন নতুন কমিটির উপদেষ্টা এস এম রহমান পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি, আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, মাইটিভি প্রতিনিধি আশরাফুল মামুন, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কমিউনিটি নেতা রাশেদ বাদল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন, রমজান আলী, মালয়েশিয়াস্থ ফেনী সমিতির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, কমিউনিটি নেতা এম এইচ জুয়েলসহ আরও বক্তব্য রাখেন বৃহত্তর বরিশাল সমিতির সভাপতি মঞ্জু খাঁ, সিনিয়র সহ-সভাপতি মির্জা সালাউদ্দিন, সাধারণ সম্পাদক, শাখাওয়াত হোসেন, সুলতান বিন সিরাজ, মারুফ, কে এ সবুজসহ সাবেক-বর্তমান অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভি স্টাফ রিপোর্টার কায়সার হামিদ হান্নান, নিউজ ২৪টিভির মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন, সাংবাদিক খন্দকার মোস্তাক রয়েল, চাঁদপুর সমিতির সিনিয়র সহ- সভাপতি এম কালাম, সদস্য নাসির মোল্লা, বৃহত্তর বরিশাল সমিতির উপদেষ্টা মোশাররফ হোসেন, সহ-সভাপতি আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম পারভেজ, মোহাম্মদ হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন, রিয়াজ হাওলাদার, ইমরান, শামীম, সুলতান মল্লিক, রিয়াজ মাহমুদ, মো. মিজান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মো. হেদায়েত হোসেন, মো. সাকির হোসেন, মো. আলমগীর হোসেন শাহীন, মো. মাসুদ হাওলাদার, আবু হানিফ ঘরামী, এস. এম সাদ্দাম হাওলাদার, আলামিন শেখ, মেহেদী হাসান ইব্রাহীম, মাইনুল ইসলাম, জসিম হাওলাদার, শাকিল সরদার, তালেব মোল্লা, আব্দুল কাদেরসহ আরও অনেকে।

অনুষ্ঠানের বক্তারা এ সংগঠনটির নতুন নেতৃত্ব বৃহত্তর বরিশাল অঞ্চলের মালয়েশিয়া প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষে ও সম্ভাবনাময় যেকোন উদ্যোগের সাথে নিবিড়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান । 

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪,/সকাল ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit