বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ঔষধ সহ গ্রেফতার দুই।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ সহ সুজন ত্রিপুরা(২৪)উশাপ্রু মগ(২৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২২জানুয়ারি) মধ্যরাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস ও আভিযানিক টিম গাজীনগর জামে মসজিদ সংলগ্ন জনৈক নুরুল ইসলামের পানের দোকানের সামনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধ (চোরাচালান পন্য) নিজ  হেফাজতে রাখার দায়ে আসামী সুজন ত্রিপুরা(২৪), উশাপ্রু মগ(২৪)কে অবৈধ ভারতীয় দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধসহ চোরাকারবারী  ব্যবহৃত মোবাইল এবং একটি  ব্যবহৃত পুরাতন কালো রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-সুজন ত্রিপুরা(২৪), মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন এর মাষ্টারপাড়া এলাকার তপন ত্রিপুরার ছেলে উশাপ্রু মগ(২৪)মাটিরাঙ্গা পৌরসভার ভূইয়াপাড়া এলাকার ছাথাউ কারবারি ছেলে। মাটিরাঙ্গা থানা পুলিশ জানান,ঘটনাস্থল থেকে মোট ২১০ বক্স,০৯ প্যাকেট সর্বমোট দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধসহ চোরাকারবারীদ্বয়ের  একটি ব্যবহৃত মোবাইল এবং একটি  ব্যবহৃত পুরাতন কালো রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।  আসামীদেরকে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit