শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

মাটিরাঙ্গায় ১৫টি শিক্ষা প্রতিষ্টানে আসবাবপত্র বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়,  মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা সহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২জানুয়ারি)সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্টানে  উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিরাঙ্গায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনেশনাল কো-অপারেশন (জাইকা) এ অর্থায়নে ১৫টি  স্কুল ও মাদরাসায়  (লো ও হাই বেঞ্চ) আসবাবপত্র বিতরণ করা হয়।

আসবাবপত্র বিতরণ  অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তর এর উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সিরাজুল আলম, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো.রহমত উল্ল্যাহ, খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইকবাল, আলুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুনি চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী ১৫টি শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের হাতে বিদ্যালয়ের  আসবাবপত্র (লো ও হাই বেঞ্চ) তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit