শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কোপা আমেরিকার পর প্যারিস অলিম্পিকেও খেলতে চান মেসি-ডি মারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ফিরছেন প্যারিসে! কথাটা শুনে মেসি ভক্তরা কিছুটা অবাক হতেই পারেন। যে প্যারিস থেকে তিক্ততা নিয়ে ইউরোপ ছেড়েছেন মেসি, আবারো সেখানে কেন যেতে চান তিনি ? তবে এবার আর পিএসজিতে নয়, ফ্রান্সে যেতে চান নতুন লক্ষ্য নিয়ে। 

চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকা। এর পরের মাস অর্থাৎ জুলাইয়ে মঞ্চস্থ হবে প্যারিস অলিম্পিক। সেখানেই অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলতে আগ্রহী লিও। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সম্মীলনে শক্তিধর দল গড়ার লক্ষ্য এএফএ’র। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া হবে প্যারিস অলিম্পিকের ফুটবল দল। যদিও মেসি ও ডি মারিয়া উভয়ের বয়স পেরিয়েছে ৩৬। তবে অলিম্পিকের নিয়মানুযায়ী দলের তিন ফুটবলারের জন্য বয়সের বাধ্যকতা থাকবে না।

সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপজয়ী লিও মেসি, ডি মারিয়াদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে তরুণদের। সেই লক্ষ্যেই মার্চে চীনে যাবে আর্জেন্টিনা দল। অলিম্পিকের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সেখানে মেসি-মারিয়াকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। অলিম্পিকের বাছাইপর্বে অংশগ্রহণ করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেই এতসব পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব।

 এদিকে এবারের অলিম্পিক জিততে পারলে আরও একটি ইতিহাস গড়বেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তার ঝুলিতে থাকবে দুটি অলিম্পিক গোল্ড ও একটি বিশ্বকাপ শিরোপা। ২০০৮ এ বেইজিং অলিম্পিকে গোল্ডজয়ী দলের অংশ ছিলেন এলএমটেন ও ডি মারিয়া।

নাইজেরিয়ার বিপক্ষে ফাইনালে গোলও করেছিলেন লিও। এদিকে সেই দলের নেতৃত্বে থাকা হুয়ান রোমান রিকুয়েলমে এবং হ্যাভিয়ের মাশ্চেরানো বর্তমানে অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব পালন করছেন। জুলাইয়ে ইন্টার মায়ামিতে চলবে পুরোদমে ব্যস্ততা। তবে অলিম্পিকে অংশগ্রহণ করলে মায়ামির বিপক্ষে শিকাগো ফায়ারের একটি ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে মেসির।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit