শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ থাকলেও বই বিক্রিতে আশাবাদী প্রকাশকবৃন্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

সাহিত্য ডেস্ক : ‘অমর একুশে বইমেলা-২০২৪’ কে ঘিরে গতবারের চেয়ে অধিক আশাবাদী প্রকাশকবৃন্দ। কাগজের উচ্চমূল্যের কারণে নতুন বইয়ের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও এবার পাঠকগণের অধিক সমাগম এবং বই কেনার আগ্রহ থাকবে বলে আশা করছেন তারা।

জানা যায়, কাগজের উচ্চমূল্যের প্রভাব পড়ছে বইয়ের ওপরেও। এবারও গত বছরের মতোই কাগজের দাম আকাশচুম্বী। এবার চাহিদা অনুযায়ী কাগজের জোগান পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে প্রকাশকদের। তবে এমন দাম বৃদ্ধিতেও পাঠক বই কেনার বিষয়ে গতবছরের তুলনায় এবার অধিক আগ্রহী হবেন বলে আশা করছেন তারা।

এ ব্যাপারে কথা প্রকাশের প্রকাশক জসীম উদ্দীন বার্তা২৪.কমকে বলেন, কাগজের দাম আগের বারের মতই বেশি। এখন তো দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী কাগজের যোগানও পাচ্ছি না। তবুও আমরা প্রকাশনীর সম্মানার্থে ৭০-৭৫টি নতুন বই ছাপাই। আমাদের বিভিন্ন সেকশন রয়েছে। শিশুতোষ বই, সাহিত্যের বই, এমন আলাদা আলাদা সেকশন।

আমরা প্রতিবছরের মতো এবারও অনেকগুলো সেকশনেই নতুন বই বের করেছি। তাই আমরা এবার বইয়ের বাজার ভালো হবে বলেই আশাবাদী। গতবার দেখা গেছে পাঠকগণ অধিকাংশই অনলাইনমূখী ছিলেন। কিন্তু এবার পাঠকগণ বইমেলায় সশরীরে আসবেন বলেই আমার ধারণা। তারা এখন সরেজমিনে গিয়ে বই হাতে নিয়ে যাচাই বাছাই করেই কিনবেন বলে আমার ধারণা করছি।

কথা প্রকাশনীর এই কর্ণধার আয়োজক হিসেবে বাংলা অ্যাকাডেমির ভূমিকার বিষয়ে বলেন, বাংলা অ্যাকাডেমি প্রতিবছর একই রকম আয়োজন করে থাকে। এবার আমরা প্রকাশকেরা আলাদা কিছু আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আয়োজন’র ব্যাপারে এখনই বলব না। বইমেলা শুরু হলে সকলেই উপলব্ধি করতে পারবে। তিনি আরও বলেন, প্রতিবছর আমরা দুই ধাপে বই ছাপাই। বইমেলায় প্রথম দিকে বেচাকেনার অবস্থা বুঝে ২য় ধাপে বই ছাপা হতো। কিন্তু এবার আমরা এতটাই আশাবাদী যে একবারেই বই ছাপিয়ে রেখেছি।

প্রসঙ্গত, বই মেলা উপলক্ষে প্রকাশকদের মাঝে ডিজিটালাইজড পদ্ধতিতে স্টল বরাদ্দের লটারি আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ৩০ জানুয়ারি সকাল ১১টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী পহেলা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন বলে অনুমান করা হচ্ছে। এ বছর যেহেতু অধিবর্ষ তাই মেলা চলবে ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit