শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ফিলিস্তিন রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য : জাতিসংঘ প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সকলকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। রয়টার্স জানিয়েছে, উগান্ডায় শনিবার (২০ জানুয়ারি) জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনঃব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনী জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সকলকে স্বীকৃতি দিতে হবে।’উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে ইসরায়েল।

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৯২৭ জন প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘনবসতিপূর্ণ গাজায় লোকদের বসবাসের অমানবিক পরিস্থিতি তৈরির নিন্দা জানিয়েছে। কারণ, ইসরায়েলি হামলায় অসংখ্য বাস্তুচ্যুত লোক গাজায় মানবেতর দিনযাপন করছে। এ প্রেক্ষিতে অবিলম্বে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit