স্পোর্টস ডেস্ক : সানিয়ার সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ থাকা অবস্থায়ই একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন শোয়েব মালিক। আর এতেই অতিষ্ট হয়ে উঠেছিলেন সানিয়া মির্জা। স্বামীকে এসব অবৈধ সম্পর্ক থেকে বিরত রাখারও চেষ্টা করেছেন তিনি। তবে ব্যর্থ হয়ে শেষমেস খুলা তালাকের মাধ্যমে বিচ্ছেদের পথ বেছে নেন সানিয়া। এসব তথ্য দিয়েছে শোয়েবের ছোট বোন। খবর দ্য ডেইলি পাকিস্তান
সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই শনিবার জানিয়েছেন বিয়ের কথা। নববধূ পাক অভিনেত্রী সানার সঙ্গে বিয়ের পোশাকে ছবিও পোস্ট করেছেন শোয়েব।
কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৮