শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ফাঁড়িতে আরও হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতি অনুসারে ওই হামলার খবর নিশ্চিত করেছে রয়টার্স।

ওই বিবৃতিতে বলা হয়, রবিবার (২১ জানুয়ারি) ভোরে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান লেবাননের দক্ষিণে আল-আদিস ও হুলার বসতিগুলোর কাছে সন্ত্রাসী অবকাঠামো ও হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালায়। আইডিএফের প্রেস অফিসও ঘোষণা করেছে, এই সপ্তাহের শুরুতে লেবাননের ভূখন্ড থেকে ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রবিবার (২১জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২৪ ঘণ্টার ব্যবধানে গাজায় ১৬৫ ফিলিস্তিনি নিহত ও ২৮০ জন আহত হয়েছে। রাফাতে একটি বেসামরিক গাড়িতে এবং জাবালিয়া এবং আল-বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ হাজার ৯২৭ জন নিহত এবং ৬২ হাজার ৩৮৮ জন আহত হয়েছেন। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন। এদিকে, দ্বি-রাষ্ট্র সমাধানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। এক্স-এর এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, ‘জর্ডান নদীর পশ্চিমে ইসরায়েলি নিয়ন্ত্রণে কোন আপস নয়।’

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit