শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘বাঙালি এখন আর ভিক্ষুক নয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : পুনরায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা রেখেছেন তা পূরণে সব সময় সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, বাঙালি এখন আর ভিক্ষুক আর দারিদ্র্য পীড়িত দেশ নয়, সারা পৃথিবীর বুকে নিজের অবস্থান তৈরি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার দায়িত্ব পালনকালে অধীন সব অধিদপ্তরের দক্ষতা মূল্যায়নপূর্বক ব্যবস্থা নেওয়া হবে এবং জবাবদিহির আওতায় আনা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। একই সঙ্গে দপ্তরগুলোর সমস্যা চিহ্নিত করে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. সু‌জিত কুমার বালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ঢাকা ওয়াসার দক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এক সময় মানুষ পানির জন্য কলসি নিয়ে মিছিল করলেও সে চিত্র বর্তমান বাংলাদেশে নেই কারণ ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের জন্য সুপেয় পানি সরবরাহের দায়িত্বটি ঢাকা ওয়াসা ঠিকভাবে করতে পেরেছে। এছাড়া পয়ঃনিস্কাশন ব্যবস্থা আধুনিকরণ করার জন্য ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। 

ভর্তুকির টাকায় ধনীদের পানি সরবরাহ করা যৌ‌ক্তিক কিনা সে প্রশ্ন রেখে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসার এক হাজার লিটার পা‌নি উৎপাদনে খরচ হয় ২৬ থেকে ৩০ টাকা। ৩০ টাকা য‌দি উৎপাদন খরচ হয়, আর আমি য‌দি তা ১৫ টাকায় বি‌ক্রি ক‌রি তাহলে বা‌কি ১৫ টাকা ভর্তুকি কে দেবে? সরকারি টাকা দিয়ে কি আ‌মি এখানে ক্ষতিপূরণ দেব? এটা কি যৌ‌ক্তিক বিষয় কিনা প্রশ্ন আমার। ধনাঢ্য এলাকার পানির মূল্য আর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অধ্যুষিত এলাকার পানির মূল্য এক হওয়া উচিত নয় বলে মত দেন তিনি।

এদিকে আজ সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ ও ‘সম্পদ আহরণ এবং বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়।

প্রশিক্ষণের উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতে গেলে আইন ও বিধিগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এতে কর্মকর্তাদের উৎসাহ ও দক্ষতা বৃদ্ধি পায়। আশা করি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা পাঁচ দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে নাগরিক সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। 

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit