রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ত্রুীড়া সামগ্রী,সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের  উন্নয়ন সহায়তা তহবিল  ২০২২-২০২৩ অর্থ বছরের কর্মসূচী বাস্তবায়নের লক্ষে অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন,  মেধাবী গরিব শিক্ষার্থীর। পড়ালেখার জন্য স্কুল ব্যাগ,ত্রুীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র,  অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার (২১জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২টি বিদ্যালয়ে স্কুল ব্যাগ, ত্রুীড়া সামগ্রী ত্রুিকেট ব্যাট,বল, ফুটবল ,হারমোনিয়াম, তবলা, বেকার যুবতীদের  সেলাই মেশিন ও শীর্তাতদের মাঝে  শীতবস্ত্র বিতরণ  কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ত্রুীড়া সামগ্রী, যুবতীদের  সেলাই মেশিন ও শীর্তাতদের হাতে শীতবস্ত্র তুলেদেন।এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো.রফিকুল ইসলাম,গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাসুদ পারভেজ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,প্যানেল চেয়ারম্যান মুকন্দ্র ত্রিপুরা,ইউপি সদস্য দ্বীপার মোহন ত্রিপুরা, ইউপি সদস্য সুমন ত্রিপুরা, ইউপি সদস্য শান্তি ময় ত্রিপুরা, ইউপি সদস্য কান বালা ত্রিপুরা, ইউপি সদস্য আপাই মগিনী সহ, শিক্ষার্থী, শিক্ষক, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা জানান,ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ত্রুিকেট ব্যাট, বল, হারমোনিয়াম,তবলা, ফুটবল, বেকার যুবতীদের মাঝে সেলাই মেশিন, অসহায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  বলেন,পিছিয়ে পড়া মেধাবী গরিব শিক্ষার্থীদের ভাল করে লেখাপড়া করার জন্য সদর ইউপি,র উন্নয়ন সহায়তা তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল,ব্যাগ,ত্রুীড়া সামগ্রী, বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সাংস্কুতি চর্চার জন্য হারমোনিয়াম, বাদ্যযন্ত্র বেকার যুবতীদের সেলাই মেশিন, জেলা প্রশাসক ত্রাণ তহবিল থেকে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন জীবনে প্রতিষ্টিত হতে হলে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে  নিয়মিত বিদ্যালয়ে 
যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংগীত চর্চা করার জন্য আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit