শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

গুইমারায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারায় যৌথ বাহিনীর অভিযানে দেশী অস্ত্রসহ  রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে  সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহলদল গুইমারার কবুতরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 

এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চার রাউন্ড কার্তুজ সহ এক ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত খাগড়াছড়ির গুইমারা উপজেলার মাইরুং পাড়া এলাকার হেমেন্দ্র ত্রিপুরার ছেলে। সে পাহাড়ের শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চাঁদা কালেক্টর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চাঁদা কালেক্টর স্বীকার করেছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান নেই। পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর। অস্ত্রসহ আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত (১৯) আটকের সত্যতা নিশ্চিত করে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধ মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit