বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নরসিংদীতে চুরি হওয়া ৫৬টি স্মার্ট ফোনসহ ৩ যুবক গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

মো: সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে চুরিকৃত ৫৬টি স্মার্ট মোবাইল ফোন সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে শুক্রবার রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও দেবিদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর ভোরে উপজেলা সদরের ওয়াপদা নতুন বাজার এলাকার মীম টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬ টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক পলাশ থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশের একটি দল চোর শনাক্তে মাঠে নামেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে পলাশ থানা পুলিশ কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যমতে গ্রেপ্তাকৃতদের কাছ থেকে চুরি হওয়া ১৩৬টি স্মার্ট মোবাইল ফোনের মধ্যে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম-পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। গ্রেপ্তারকৃদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit