শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের আকাশ মেঘলায় শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক সুলতান মাহমুদ বাদশা।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বাতানটেক এলাকায় তার নিজস্ব উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় প্রায় ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে শীত নিবারন হিসেবে কম্বল তুলে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।  এ সময় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থদের পাশে থাকারও আহবান জানান।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit