শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় যুবকের ঝুঁলন্ত মৃতদেহ উদ্ধার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় এক যুবকের ঝুঁলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া মুসলিমটেক এলাকার সেলিমের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে এ যুবলের মৃতদেহ উদ্ধার করা হয়।নিহতের নাম সুমন মোল্লা (২০)। সে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার আহাদ মোল্লা ওরফে রনি মোল্লার ছেলে। আশুলিয়ার শিমুলিয়া ইউপির মুসলিমটেক সেলিমের বাড়িতে ভাড়া থেকে জিরানী বাজার এলাকার হাতিল কারখানায় সে চাকুরী করতো।
নিহতের খালা সীমা আক্তার জানান, রাতে খাবার খেয়ে নিজের কক্ষেই ছিল সুমন। সকালে তার মা রান্না করতে উঠে তাকে ডাকতে থাকে। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে কোন সারাশব্দ না পেয়ে বাড়ির ম্যানেজারকে খবর দেন। পরে ম্যানেজার এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দড়জা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুঁলন্ত অবস্থায় থাকা তার মৃতদেহ উদ্ধার করে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক  (এসআই) মোঃ আসলামুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে নিহতের মৃতদেহ উদ্ধার করি। সে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। পরিবারও তেমন কিছু বলেনি। মৃতদেহ ময়ণা তদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit