শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছেন. আবৃত্তিশিল্পী চিংলামং চৌধুরী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৯৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে সেন্টার স্টেজ বারাসাত আয়োজিত গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছেন আবৃত্তিশিল্পী, কবি ও গবেষক চিংলামং চৌধুরী । মঙ্গলবার (১৬ জানুয়ারি ) সকালে তিনি কলকাতার উদ্দেশে দেশ ত্যাগ করেন। আগামী ২৩ জুলাই বারাসাতের বিদ্যাসাগর অডি টোরিয়ামে দুই বাংলার আবৃত্তি, সংগীত ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কথামালায় অংশগ্রহণ ও একক আবৃত্তি পরিবেশন করবেন তিনি।

এছাড়া তিনি ২১জানুয়ারি কলকাতা বইমেলা মঞ্চেও আবৃত্তি পরিবেশন করবেন। ‘আমরা ভাষায় এক, ভালোবাসায়এক, মানবতায় এক’ শিরোনামে গঙ্গা-পদ্মা উৎসবের আয়োজন ও ভাবনায় রয়েছেন সেন্টার স্টেজবারাসাতের পরিচালক ও নজরুল রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি আবৃত্তিশিল্পী সাদেকুল করিম।  চিংলামং চৌধুরী ছাড়াও এই উৎসবে আমন্ত্রিত হয়ে এপার বাংলা থেকে অংশ নিচ্ছেন চট্টগ্রামের আবৃত্তিশিল্পী ও সংগঠক ফারুক তাহের, ঢাকার আবৃত্তিশিল্পী ও সংগঠক মাসুম আজিজুল বাসার, ঢাকার আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা, সংগীতশিল্পী ছায়া কর্মকার প্রমুখ।

চিংলামংচৌধুরী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ‘জনসংযোগ কর্মকর্তা’ পদে কর্মরত আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় উপমহাদেশের প্রথম ও দীঘায়ু আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এ তিনি যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, খাগড়াছড়ির পার্বত্য জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit