আন্তর্জাতিক ডেস্ক : মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
তিনি এবারও বিএনপি নির্বাচনকালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে উল্লেখ করতে থাকেন। আবারও স্টিফেন ডুজাররিক তার ওপর বিরক্ত হন। ডুজাররিক আবার তাকে প্রশ্ন করেন- দয়া করে আপনি কি আমাকে প্রশ্ন করবেন? এবার আবারও একইভাবে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে তিনি উল্লেখ করেন এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান জানতে চান।
জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, এই নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে প্রশ্ন করেছিলেন। আমি আগে যা বলেছি এখনও তাই বলবো। তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাই।
ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন যাত্রী বোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার বিষয়ে জাতিসংঘ কি নিন্দা জানাবে না, যেখানে মানবাধিকার লংঘিত হয়েছে? জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, যেই করুক কোনো সহিংসতাকে আমরা প্রশ্রয় দিই না।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:০৮