বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সাইবার বুলিং-এর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার। 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে সাইবার বুলিং-এর অভিযোগে উদয়ন ত্রিপুরা (২৭) নামের এক শিক্ষককে  গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি সদর থানায় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  জানান,  স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থানায় এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার একটি চৌকস টিম বর্নিত ফেইক ফেইসবুক আইডিধারী ও ব্লাকমেইলকারীকে অভিযান পরিচালনা করে দূর্গম এলাকা থেকে গ্রেফতার করেন এবং বর্ণিত আসামীর ব্যবহৃত ডিভাইস গুলিকে জব্দ করেন।
গ্রেপ্তারকৃত আসামী -উদয়ন ত্রিপুরা (২৭)বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। অভিযুক্ত শিক্ষক খাগড়াছড়ি সদর উপজেলার অমৃত পাড়া এলাকার রঞ্জিত ত্রিপুরা ছেলে খাগড়াছড়ির ভুয়া ফেইসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন।এছাড়া অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেন। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সর্ম্পক স্থাপনের  প্রস্তাব দেন।প্রস্তাবে রাজী না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান সাইবার ক্রাইম ইউনিটের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত ফেইক ফেইসবুক আইডিধারী ও ব্লাকমেইলকারী উদয়ন ত্রিপুরা (২৭)কে অভিযোগ দায়ের করার ৩৬ ঘণ্টার মধ্যে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামীকে গ্রেফতার করে পুলিশ।আসামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জানান, গ্রেপ্তারকৃত শিক্ষককের বিরুদ্ধে  খাগড়াছড়ি সদর থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit